Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় হাসপাতালে নবজাতক সন্তান রেখে স্বজনরা উধাও 
Sunday August 2, 2020 , 9:50 am
Print this E-mail this

শিশুটি পুরোপুরি সুস্থ হলেই তাকে প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে

ভোলায় হাসপাতালে নবজাতক সন্তান রেখে স্বজনরা উধাও


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার ২৫০ শয্যার জেনারেল হসপাতালের নতুন ভবন থেকে ২ দিন বয়সী একটি নবজতাক শিশুকে উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তার পরিচয় মেলেনি। কে বা কারা শিশুটিকে রেখে হাসপাতালে রেখে গেছেন তাও জানে না কেউ। শিশুটি হাসপাতালের স্কেনো ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তবে চিকিৎসকরা বলছেন, শিশুটি এখন ঝুঁকিমুক্ত। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার অপারেটর রুবেল একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর দেখেন শিশুটি মেঝেতে পড়ে রয়েছে। পরে তিনি পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা সদর হাসপাতাল মেডিকেল অফিসার খালেদা ইসলাম মিতু বলেন, শিশুটি বর্তমানে ভালো রয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হলেই তাকে প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে। এর আগে ৫ জুলাই ভোলার টাউন স্কুল মাঠ থেকে একটি নবজাতক শিশু উদ্ধার হয়েছিল। এবার  হাসপাতাল ভবনের মধ্যেই এমন ঘটনা ঘটলো।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ