Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টুং-টাং শব্দে মুখর বরিশালের কামারপল্লী 
Tuesday July 21, 2020 , 4:49 pm
Print this E-mail this

কোরবানীর ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে তাদের কাজের ব্যস্ততা

টুং-টাং শব্দে মুখর বরিশালের কামারপল্লী


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : করোনা ভাইরাসের মধ্যেও টুং-টাং শব্দে মুখর হয়ে উঠেছে বরিশাল নগরের হাটখোলা কামারপল্লী। দিন রাত ব্যস্ত সময় পার করছেন অনেক কামাররা। কোরবানীর ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে তাদের কাজের ব্যস্ততা। তবে বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে থমকে আছে দেশ। তারপরেও প্রতিবারের তুলনায় এবছর কামারপল্লীতে কাজের চাপ অনেকটা কম দেখা গেছে। নতুন চাপাতি, ছুরি তৈরির পাশাপাশি চলছে পুরনো অস্ত্রে শান দেওয়ার কাজ। বরিশাল নগরের হাটখোলা, নতুনবাজার, বাংলাবজার, নথুল্লাবাদ, চাঁদমারী,পলাশপুর বৌ-বাজার, বেলতলা, তালতলী বাজার, সদর উপজেলার চরকাউয়া, সাহেবেরহাট, লাহারহাট, কাশিপুর বাজার, কড়াপুর বৌসের হাটসহ ছোট-বড় সব হাটের কামাররা এখন একটু ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে শুরু করে কাজ চলছে রাত পর্যন্ত। পলাশপুর বৌ-বাজারের আমল কর্মকার বলেন, ‘ঈদের আগে কাজে চাহিদা বেড়ে গেছে। তবে প্রতিবারের চেয়ে এবছর করোনার কারনে কাজের চাপ অনেক কম। এজন্য বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি। আগে খুব সকালে দোকানে আসতাম আর বাড়ি যেতাম গভীর রাতে। এখন তারাতারি কাজ শেষ করে বাসায় চলে যাই। গড়ে প্রতিদিন ২০ থেকে ৩০টি কাজ করে হাজার দেড়েক টাকা আয় হচ্ছে ২/৩ দিন ধরে। আগে এর চেয়ে বেশি আয় হতো। তিনি আরো বলেন, একটি বড় দা পাঁচ কেজির লোহা দিয়ে তৈরি করে মজুরিসহ ৮০০ টাকা, এক কেজি ওজনের কুড়াল ৩ শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা, চাপাতি প্রকার ভেদে ৪৫০ টাকা থেকে ৬০০ টাকা, বিভিন্ন আকারের ছোরা ৩৫০ টাকা থেকে ৬৫০ টাকা করে নিচ্ছেন তারা। তবে ক্রেতাদের অভিযোগ, অন্য সময়ের চেয়ে এখন চাপাতি, চাকু, ছুরির দাম বেশি রাখা হচ্ছে।




Archives

Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও