Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান 
Saturday February 3, 2018 , 8:09 pm
Print this E-mail this

অনুষ্ঠানের শুরুতে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়

বরিশালের গৌরনদীতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জেলার উত্তর জনপদের একমাত্র বিনোদন কেন্দ্র গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া এলাকার শাহী ৯৯ পার্কে শুক্রবার দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক বনভোজন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় অনলাইন ও সাপ্তাহিক পত্রিকা সংবাদ সপ্তাহর আয়োজনে সকাল দশটা থেকে বিরামহীনভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। সংবাদ সপ্তাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বেলজিয়াম প্রবাসী কবি সফি আলী, সুইজ হাসপাতালের ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন আকন প্রমুখ। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতার কেন্দ্রের শিল্পী ফিরোজ মিয়া, কাজী আল-আমিন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য শিল্পী অসীম হালদার ও সাইমুন ইসলাম।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
বরিশালে সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌঁড়ে যারা
Image
ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনচার অভিযোগ, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
Image
বরিশালে নির্যাতন করে ১৭ বছরের কিশোরীকে বৃদ্ধের সাথে জোরপূর্বক বিয়ে!
Image
বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের আদালত বর্জন
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!