Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার আবু কালাম আজাদের যোগদান 
Tuesday July 7, 2020 , 4:51 pm
Print this E-mail this

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতী সন্তান

ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার আবু কালাম আজাদের যোগদান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোদান করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদকে বরণ করে নেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতী সন্তান। তিনি ২৭ তম ব্যাচের কর্মকর্তা। ২০০৮ সালে পুলিশে যোগদান করে কৃতিত্বের সাথে দক্ষ চৌকস ও সাহসী কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বরিশালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দায়িত্ব পালন কালে মহামারী করোনা ভাইরাসের মধ্যে অসহায় হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে মাঠে থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। গত ২৯ জুন বিএমপির উত্তর জোন থেকে দক্ষিণ জোনে বদলীর আদেশ হয়েছিল। গত ৩০ জুন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি করা হয়। উল্লেখ্য, ৩০ জুন অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মো: মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত এই আদেশে সারাদেশের বিভিন্ন জেলায় ৩৬ জন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!
Image
বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা