Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গায়ক আসিফের বিরুদ্ধে গায়িকা মুন্নির জিডি! 
Saturday July 4, 2020 , 9:46 pm
Print this E-mail this

হঠাৎ করে তাদের সম্পর্কের অবনতি ঘটার মূল কারণ এখনো অপ্রকাশিত

গায়ক আসিফের বিরুদ্ধে গায়িকা মুন্নির জিডি!


মুক্তখবর বিনোদন ডেস্ক : গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রমনা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানাতে যান মুন্নি। সেখান থেকে তাকে হাতিরঝিল থানায় পাঠালে লিখিত অভিযোগ দেন এই গায়িকা। এ প্রসঙ্গে দিনাত জাহান মুন্নি বলেন, কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। এ নিয়ে আগে আসিফকে সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন বলেও জানান তিনি। আসিফ আকবর বলেন, আমি সব সময় সত্যের পথে চলি। কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তা ছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই। সব প্রশ্নের উত্তর তৈরি ও আসল সাক্ষী প্রস্তুত আছেন বলে জানান তিনি। গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না বলেও মন্তব্য করেন এই গায়ক। আসিফ ও মুন্নি একসঙ্গে ৩টি দ্বৈত অ্যালবাম করেছেন। ১৫টির মতো সিনেমায় তারা প্লেব্যাক করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্কের অবনতি ঘটার মূল কারণ এখনো অপ্রকাশিত। এর আগে ২০১৮ সালের ৪ জুনে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার হন আসিফ আকবর। তবে পাঁচ দিন পর কারাগার থেকে মুক্ত হন তিনি। সেই মামলাটি এখনো চলছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার