Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হলেন এডিসি আজাদ 
Wednesday July 1, 2020 , 8:06 pm
Print this E-mail this

পুলিশে যোগদান করে কৃতিত্বের সাথে দক্ষ চৌকষ ও সাহসী কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হলেন এডিসি আজাদ


নিজস্ব প্রতিবেদক : বরিশাল রেঞ্জের ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ। মঙ্গলবার (৩০ জুন) অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মো: মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত ৪৪.০১.০০০০.০১১.১৯.০০৩.১৯-১০৭১ নং স্মারকের মাধ্যমে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান বিসিএস ২৭ তম ব্যাচের এ কর্মকর্তা ২০০৮ সালে পুলিশে যোগদান করে কৃতিত্বের সাথে দক্ষ চৌকষ ও সাহসী কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরের দায়িত্ব পালন কালে মহামারী করোনা ভাইরাসের মধ্য অসহায় হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে মাঠে থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। এরআগে সোমবার (২৯ জুন) বিএমপির উত্তর জোন থেকে দক্ষিন জোনে বদলীর আদেশ হয়েছিল। পরে মঙ্গলবার (৩০ জুন) ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি হয়। উল্লে­খ্য, মঙ্গলবার (৩০ জুন) অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মো: মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত ওই আদেশে সারাদেশের বিভিন্ন জেলায় ৩৬ জন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ