Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাহান আরা বেগমকে ক‌রোনায় আক্রান্ত উ‌ল্লেখ ক‌রে প্রকা‌শিত প্র‌তি‌বেদ‌নের প্র‌তিবাদ 
Friday June 19, 2020 , 7:31 pm
Print this E-mail this

মরহুমা সাহান আরা বেগ‌মের নাম প্রত্যাহারপূর্বক সং‌শোধনী প্রকাশের জন্য সং‌শ্লিষ্ট প‌ত্রিকা কর্তৃপ‌ক্ষের প্র‌তি আহবান

সাহান আরা বেগমকে ক‌রোনায় আক্রান্ত উ‌ল্লেখ ক‌রে প্রকা‌শিত প্র‌তি‌বেদ‌নের প্র‌তিবাদ


?????????????????????????????????????????????????????????

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গত ১৭ জুন বুধবার বহুল প্রচা‌রিত দৈ‌নিক প্রথম আ‌লোয় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে দে‌শের বি‌শিষ্টজন‌দের মৃত্যুতে শ্রদ্ধা জা‌নি‌য়ে বি‌শেষ সাম‌য়ি‌কি প্রকাশ ক‌রে। এখা‌নে সা‌বেক চিফ হুইপ, পার্বত্য শা‌ন্তি চু‌ক্তি বিষয় ক‌মি‌টির আহবায়ক (ম‌ন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এবং ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লার মাতা, ব‌রিশা‌লের বি‌শিস্ট রাজনী‌তিবীদ, মু‌ক্তি‌যোদ্ধা, সংগঠক মরহুমা সাহান আরা বেগমের নাম অর্ন্তভুক্ত করা হয়। এর তীব্র প্র‌তিবাদ জা‌নি‌য়ে‌ছেন তার প‌রিবার। এক বিবৃ‌তি‌তে জানান হয়, সাহান আরা বেগম গত ৫ জুন আক‌স্মিক হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয় হাসপাতা‌লে ভ‌র্তি হন।চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি ৭ জুন ইন্তেকাল ক‌রেন। যা হাসপাতাল থে‌কে ডেথ সা‌র্টি‌ফি‌কি‌টে সুস্পষ্ট উ‌ল্লেখ র‌য়ে‌ছে। কিন্তু প্রথম আ‌লো প‌ত্রিকা কোন প্রকার তথ্য যাচাই না ক‌রে সাহান আরা বেগম‌কে ক‌রোনা আক্রান্ত‌দের তা‌লিকায় স্থান দি‌য়ে স‌চিত্র সাম‌য়ি‌কি প্রকাশ ক‌রে।এ‌টি মরহুমা সাহান আরা বেগম‌কে অসন্মান এবং তার পু‌রো প‌রিবার‌কে সামা‌জিকভা‌বে হেয় করার এক‌টি প্র‌ক্রিয়া ব‌লে ম‌নে ক‌রা হচ্ছে। প্রকা‌শিত সংবাদ‌টি থে‌কে মরহুমা সাহান আরা বেগ‌মের নাম প্রত্যাহারপূর্বক সং‌শোধনী প্রকাশের জন্য সং‌শ্লিষ্ট প‌ত্রিকা কর্তৃপ‌ক্ষের প্র‌তি আহবান জানান হ‌য়ে‌ছে।

সূত্র : বরিশাল ক্রাইম নিউজ




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার