Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি : একজনের মৃত্যু, স্বামী-স্ত্রী নিখোঁজ! 
Thursday June 18, 2020 , 12:28 pm
Print this E-mail this

ফায়ারসার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন

পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি : একজনের মৃত্যু, স্বামী-স্ত্রী নিখোঁজ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি খেয়া নৌকা ডুবে আনোয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আসলাম শরীফ (৩৭) ও জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক দম্পতি নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাউফলের নুরাইনপুর লঞ্চ ঘাটের আলোকী নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে, ঢাকা-কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ ঘটনার দিন সকাল সারে ৫টার দিকে নুরাইনপুর পন্টুনে ঘাট দেয়। এসময় বিপুল সংখ্যক যাত্রী ওই ঘাটে নামেন। এর মধ্যে ১০-১২ জন যাত্রী পন্টুনের দক্ষিন পাশে একটি পাকা ঘাটলা দিয়ে খেয়া নৌকায় উঠে অপর পারে (ভড়িপাশা) যাওয়ার সময় প্রচন্ড রাতের মধ্যে পরে খেয়া নৌকাটি লঞ্চের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় খেয়া নৌকার অধিকাংশ যাত্রীরা সাতরে তীরে উঠেতে সক্ষম হলেও আনোয়ার হোসেন খান, আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তলিয়ে যান। এর মধ্যে স্থানীয় লোকজন আনোয়ার হোসেন খানের লাশ উদ্ধার করেছেন। আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিখোঁজ রয়েছেন। ফায়ারসার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন। উল্লেখ্য, মৃত ও নিখোঁজ দম্পতির বাড়ি কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক