Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় করোনা জয় করে বাড়ি ফেরার ৫ দিন পর মারা গেলেন এক তরুণী 
Monday June 15, 2020 , 4:00 pm
Print this E-mail this

রোববার সন্ধ্যায় তজুমদ্দিনের কাজিকান্দি নিজ বাড়িতে হৃদরোগে তাঁর মৃত্যু হয়

ভোলায় করোনা জয় করে বাড়ি ফেরার ৫ দিন পর মারা গেলেন এক তরুণী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার তজুমদ্দিন উপজেলায় করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরার পাঁচ দিন পর মারা গেলেন এক তরুণী। তাঁর নাম শিরিনা আক্তার। রোববার সন্ধ্যায় তজুমদ্দিনের কাজিকান্দি নিজ বাড়িতে হৃদরোগে তাঁর মৃত্যু হয়। শিরিনা আক্তার একই গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। জানা গেছে, শিরিনা আক্তারের করোনা পজিটিভ ধরা পড়লে বাবা-ভাইসহ স্বজনরা তাঁকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। খবর পেয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগতভাবে ওই মেয়েটির সব ব্যয়ভার বহন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: কবীর সোহেল জানান, গত ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত দীর্ঘ ১০ দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ি ফিরে যান করোনাজয়ী শিরিনা। এর পর বাড়িতে ৫ দিনের মাথায় রোববার সন্ধ্যায় হৃদরোগে মৃত্যুবরণ করেন শিরিনা।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক