Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শুভ জন্মদিন বরিশালের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান 
Thursday June 11, 2020 , 9:10 am
Print this E-mail this

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধা

শুভ জন্মদিন বরিশালের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান


নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজ মো: শাহাবুদ্দিন খানের আজ বৃহস্পতিবার (১১ জুন) জন্মদিন। তিনি ১৯৬৪ সালে শৈলকুপার হিতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মদিনে এই পুলিশ কর্মকর্তাকে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ করে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বার্তা ফেসবুকে ছড়িয়েও পড়ে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাপর কর্মকর্তারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহাবুদ্দিন খান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে গত বছরের ৩ এপ্রিল যোগদানের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে তিনি ১২ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর আগে শিল্প পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী, মুন্সিগঞ্জে পুলিশ সুপার ও ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও অপারেশন) এবং র‌্যাব-৪, র‌্যাব-১০ ও র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার সুদান ও কসভোসহ বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। পুলিশ শাহাবুদ্দিন খান জানিয়েছেন, করোনা মহামারির কারণে তার জন্মদিন উপলক্ষে তেমন কোন আড়ম্বর নেই। তবে সকালে পরিবার নিয়ে বাসায় স্বল্প পরিসরে আয়োজনতো থাকেই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ববছর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হলেও এবার করোনার কারণে কোন আয়োজন নেই। তবে তাকে পুলিশের বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তারা ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধা




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার