Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৭, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর বাউফলে যৌন হয়রানি, ৩ জনের বিরুদ্ধে মামলা, চিকিৎসক গ্রেফতার! 
Tuesday June 9, 2020 , 3:58 pm
Print this E-mail this

সিনিয়ার সহকারী পুলিশ সুপার মো: ফারুক হোসেন সহযোগিতায় ওই নারী কর্মী আইনী প্রতিকার পেয়েছেন

পটুয়াখালীর বাউফলে যৌন হয়রানি, ৩ জনের বিরুদ্ধে মামলা, চিকিৎসক গ্রেফতার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে বেসরকারি প্রতিষ্ঠান ‘বাউফল হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের’ নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (৯ জুন) ডা: শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ওই নারী মামলা দায়ের করেন। মামলায় ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের এনেসথেসিয়া ডা: শাহ আলম ও ক্লিনিকের পরিচালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। ডা: মো: শাহ আলম একসময় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে চাকরি করতেন। তার বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে। জানা গেছে, পৌর শহরের হাসপাতাল রোড এলাকার বাউফল হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে কর্মরত নারী কর্মীকে (৩২) ওই ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের এনেসথেসিয়ার ডা: মো: শাহ আলম যৌন হয়রানি করে আসছিলেন। কয়েক দিন আগে তিনি ওই নারী কর্মীকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। কয়েক দিন অগে ওই চিকিৎসক নারী কর্মীকে ক্লিনিকে একটি রুমে ডেকে শরীরে আপত্তিকরভাবে হাত দেন এবং তাকে দিয়ে জোরপূর্বক শরীর ম্যাসেজ করান। এভাবে প্রতিদিন তাকে যৌন হয়রানি করা হতো। এ ঘটনা ওই ক্লিনিকের পরিচালক মো: জলিলুর রহমানকে অবহিত করা হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। বাউফল সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার মো: ফারুক হোসেন সহযোগিতায় ওই নারী কর্মী আইনী প্রতিকার পেয়েছেন।

ওই নারী কর্মী ওই দিন দিবাগত রাতে ডা: শাহ আলম ও ক্লিনিকের পরিচালকসহ তিনজনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। রাতেই বাউফল সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ডা: শাহ আলমকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু রাতে তিনি দরজা না খোলায় তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তাকে গ্রেফতারের জন্য তার ভাড়া বাসার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।




Archives

Image
বরিশাল জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দিচ্ছে না ন্যাশনাল ব্যাংক
Image
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
Image
বরগুনার সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার
Image
প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু
Image
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু