Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় অধিক ঝুঁকিতে আছে টাক মাথার মানুষেরা! 
Sunday June 7, 2020 , 9:55 pm
Print this E-mail this

এই নতুন করোনা আশঙ্কার নাম দেওয়া হয়েছে গ্যাব্রিন সাইন

করোনায় অধিক ঝুঁকিতে আছে টাক মাথার মানুষেরা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সম্প্রতি একদল মার্কিন গবেষক জানিয়েছেন, যাদের মাথায় চুল কম, তাদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। এই নতুন করোনা আশঙ্কার নাম দেওয়া হয়েছে গ্যাব্রিন সাইন। জানা গিয়েছে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে এক মার্কিন চিকিৎসক ডঃ ফ্র্যাঙ্ক গ্যাব্রিনের মৃত্যুর পরেই এই নতুন করোনা আশঙ্কার নাম দেওয়া হয়েছে গ্যাব্রিন সাইন। বলা বাহুল্য, গ্যাব্রিনের মাথাতেও চুল কম ছিলা বা টাক ছিল। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ওয়াম্বিয়ার জানান, মাথায় চুল কম থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি ও তার প্রভাব অনেকটাই বেশি হয়। করোনায় এর আগেই দেখা গিয়েছে, ভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকায় মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যাই বেশি। কিন্তু কেন পুরুষরাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন? এ পর্যন্ত একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মূলত পুরুষের সঙ্গে মহিলাদের জীবনযাত্রা ও প্রতিরোধ ক্ষমতার পার্থক্যই এর মূল কারণ। এ বার তার সঙ্গে যুক্ত হল এই গ্যাব্রিন সাইন। সম্প্রতি ‘আমেরিকান অ্যাকাডেমি অব ডারামাটোলজি’ নামের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে অধ্যাপক ওয়াম্বিয়ার জানান, স্পেনের মাদ্রিদের তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত ১২২ জন রোগীর মধ্যে ৭৯ শতাংশ পুরুষের মাথাতেই চুল নেই বা খুব কম রয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, যাদের চুল কম, তাদের শরীরেই ভাইরাসের সংক্রমণ অন্যান্য রোগীদের তুলনায় অনেক বেশি দেখা গিয়েছে। মার্কিন গবেষকরা জানান, পুরুষদের চুল ঝরে পড়ার ক্ষেত্রে তাদের শরীর থেকে নিঃসৃত এন্ড্রোজেন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দাবি, করোনাভাইরাসের সংক্রমণের গতিও বাড়িয়ে দেয় এই এন্ড্রোজেন হরমোন। তবে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এই তত্ত্ব মেনে নিতে নারাজ একদল বিজ্ঞানী। তাদের মতে এই সমীক্ষার রিপোর্ট অসম্পূর্ণ। কারণ, এই রিপোর্টে রোগীদের বয়সের কোনও উল্লেখ নেই। তার উপর ৫০ থেকে ৭০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে করোনার ঝুঁকি এমনিতেই বেশি। তাই এ ক্ষেত্রে ঠিক কোন বয়সের আক্রান্তদের কথা বলা হয়েছে তা স্পষ্ট নয়। তাছাড়া, এন্ড্রোজেন হরমোন যে করোনা সংক্রমণের গতি বাড়িয়ে দেয়, তার কোনও সরাসরি তথ্য-প্রমাণ দিতে পারেননি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাই তাঁদের তত্ত্বের উপর ভিত্তি করে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১