Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বে থাকা এক নার্স করোনায় আক্রান্ত 
Thursday May 14, 2020 , 6:20 pm
Print this E-mail this

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন, মৃত্যুবরণ করেছেন দু’জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বে থাকা এক নার্স করোনায় আক্রান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়াল। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সোহরাব উদ্দিন খান। বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য করোনাভাইরাসে সংক্রমিত ওই নার্স কয়েক ধাপে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে দায়িত্ব পালন করেছেন। করোনায় সংক্রমিত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি বরগুনা জেনারেল হাসপাতালে করোনা বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তবে তাকে আইসোলেশনে নেয়া হয়েছে। এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সোহরাব উদ্দিন খান বলেন, ইতিমধ্যে আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এছাড়া তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দু’জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক