Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় র‌্যাব-৮’র অভিযান, হত্যা-ধর্ষণসহ ২৫ মামলার আসামি গ্রেফতার 
Saturday May 9, 2020 , 2:53 pm
Print this E-mail this

শনিবার সকালে গ্রেফতার বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব

ভোলায় র‌্যাব-৮’র অভিযান, হত্যা-ধর্ষণসহ ২৫ মামলার আসামি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮’র ভোলা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৮ মে) রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও কয়েক পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দাইমুদ্দিন শিকদারের ছেলে। র‌্যাব-৮ ভোলা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ভোলা সদরের রাজাপুরে নাশকতার প্রস্তুতিকালে শুটারগান, একনলা বন্দুক, গুলি ও ইয়াবাসহ বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভোলা থানায় হত্যা, ধর্ষণ, গণধর্ষণ ও চাঁদাবাজিসহ ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে তাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন জানান, শনিবার সকালে গ্রেফতার বাদশা মিয়া ওরফে আব্দুল বাদশা শিকদারকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ সময় তার বিরুদ্ধে র‌্যাব-৮’র পক্ষ থেকে একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু