Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার আমতলীতে আরো একজন করোনায় রোগী শনাক্ত 
Wednesday May 6, 2020 , 4:28 pm
Print this E-mail this

আক্রান্ত নারীর বাড়ী লকডাউন করা হয়েছে-উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন

বরগুনার আমতলীতে আরো একজন করোনায় রোগী শনাক্ত


মুবদী সরোয়ার সওম, অতিথি প্রতিবেদক : বরগুনার আমতলীতে আরো একজন নারী (৪৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নারীর বাসা আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাজার রোডে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শংকর প্রসাদ অধিকারী মুঠোফোনে বলেন, ঐ নারীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সে ডায়বেটিকস্ এর রোগী ছিল। গত ২৮ এপ্রিল জ্বর নিয়ে আমতলী হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন তখন তার নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠাই। শুক্রবার রাত সাড়ে ১০টার সময় তার রিপোর্ট হাসপাতালে এসে পৌঁছে। রিপোর্টে তাকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরো বলেন, আমরা করোনায় আক্রান্তের বাড়ী লকডাউন করার জন্য প্রশাসনকে জানিয়েছি। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মো: শাহআলম হাওলাদার বলেন, করোনায় আক্রান্ত ওই রোগীর হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, আক্রান্ত নারীর বাড়ী লকডাউন করা হয়েছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক