Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইন্সমনিয়া – আফরীন জুঁই 
Monday May 4, 2020 , 8:45 pm
Print this E-mail this

ইন্সমনিয়া – আফরীন জুঁই


ইন্সমনিয়া – আফরীন জুঁই

আমি দীর্ঘ দিন ধরে

ইনসমনিয়ায় ভুগতে ভুগতে,

সবচেয়ে দীর্ঘ ঘুমের অপেক্ষায়।

অথচ কয়েকটা সস্থির নিঃশ্বাসে

রাতের আকাশ অস্থির হয়ে পড়ে।

আর সেই অস্থির রাতের আকাশে

ভেসে ওঠে তোমার সহাস্য মুখের ছবি।

ইনসমনিয়ায় ভুগতে ভুগতে

তোমার প্রেমে পড়ে,  প্রতি রাতে হারাই

স্বপ্ন ভবিষ্যত, বর্তমান, সবই।

জেনে রাখা ভাল,

সবকিছু হারায় যারা, স্বপ্ন হারা মানুষ।

তারাই কবি!

ঘরের চালে ভেসে আসে বাতাসে

ভালোবাসা বাসিতে ব্যাস্ত চড়ুইয়ের স্বর।

এমনই কিছু চেয়ে নেয়া প্রেমে

বেঁচে থাকি একান্ত আমি।

আমার মতো স্বপ্ন হারা মানুষের ঘর।

মাঝে মাঝে মনে হয় তোমারই মতো।

তবুও তো আজ আমি একা।

সাদৃশ্য খুঁজে ফিরি তবুও

জানি হে অদৃশ্য আমার

কোনদিন হবে নাকো দেখা।

আমি দীর্ঘ দিন ধরে

ইন্সমনিয়ায় ভুগতে ভুগতে

সবচেয়ে দীর্ঘ ঘুমের অপেক্ষায়।

কবি : সহ-সভাপতি, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ