Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মানবিক জাদুকর শাহীন শাহ্’র পাশে এবার ‘মো: হাসান মিয়া চেয়ারম্যান সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশন’ 
Sunday May 3, 2020 , 10:22 pm
Print this E-mail this

সবাই দোয়া করবেন, আমি যেন এমনিভাবে দুস্থ মানুষগুলোর পাশে সবসময় দাঁড়াতে পারি-জাদুকর শাহীন শাহ্

মানবিক জাদুকর শাহীন শাহ্’র পাশে এবার ‘মো: হাসান মিয়া চেয়ারম্যান সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশন’


মুক্তখবর বিনোদন ডেস্ক : মানবিক জাদুকর শাহীন শাহ্’র পাশে এবার সহযোগিতার হাত বাড়ালেন মো: হাসান মিয়া চেয়ারম্যান সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশন। শাহীন শাহ্ তার নিজের জীবনের মায়া ত্যাগ করে অসহায় দুস্থ মানুষের পাশে প্রতিদিন খাবার নিয়ে হাজির হচ্ছেন শুধুমাত্র তাদের মুখে একটুখানি হাসি দেখার জন্য। প্রতিনিয়ত এ আবেদন করে যাচ্ছেন প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান মানুষদের কাছে। তার এই আবেদনে সাড়া দিলেন, সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ হাসান মিয়া চেয়ারম্যান সালামত উল্লাহ খান রিসার্চ ফাউন্ডেশন (নারায়ণগঞ্জ)। শাহীন শাহ্ আশা করেন এমনি করে যদি আমাদের দেশের সামর্থ্যবান মানুষরা এগিয়ে আসেন তবে অসহায় এই দরিদ্র মানুষগুলির খালি পেটে থাকতে হয় না। সরকার তার পক্ষ থেকে যা করার করে যাচ্ছেন। সরকার একা করলেই চলবে না। এই সংকটময় মুহূর্তে আমাদের প্রত্যেককে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যদি সবাই আমরা এই মানসিকতা নিয়ে দাঁড়াতে পারি তবে আমাদের এই সংকট থাকবে না বলে আমি বিশ্বাস করি। তাই আসুন মাকে যেমন ভালোবাসি তেমনি দেশ মাকে ভালোবাসি। এই ভালোবাসার মধ্য দিয়েই আমাদের দেশে শান্তি ফিরে আসবে, দুঃখ কষ্ট যন্ত্রণা অনেকটাই লাঘব হবে বলে আমার বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সহযোগিতা নিয়ে এমনিভাবে দুস্থ মানুষগুলোর পাশে সবসময় দাঁড়াতে পারি।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ