Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির রাজাপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার! 
Saturday April 25, 2020 , 7:45 pm
Print this E-mail this

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

ঝালকাঠির রাজাপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় কল্পনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কল্পনা একই এলাকার চায়ের দোকানি তৌহিদুল ইসলাম কিসমতের স্ত্রী। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিড়ালে রান্না করা মাছ খেয়ে ফেলা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর রাগ করে ঘর থেকে বের হয়ে যান কল্পনা। পরে রাতে আশেপাশের সব জায়গায় তাঁর খোঁজ করলেও তাঁকে পায়নি পরিবারের লোকজন। শনিবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি গোয়াল ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কল্পনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক