Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে ভোলার একজনের মৃত্যু 
Tuesday April 21, 2020 , 11:39 am
Print this E-mail this

করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকাবস্থায়ই তাঁর মৃত্যু হয়

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে ভোলার একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী আরও এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম রাশেদুল আলম (৫৮), তিনি ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামের বাসিন্দা মোর্শেদ আলমের ছেলে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তাঁর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, এনিয়ে করোনা ওয়ার্ডে ৮ রোগীর মৃত্যু হলো। সূত্রমতে, গত ১৯ এপ্রিল সকাল ১০টায় হৃদ রোগের কথা বলে শেবাচিম হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে তাঁর হৃদরোগের সমস্যা খুঁজে পায়নি চিকিৎসকরা। তবে তাঁর করোনার উপসর্গ দেখা যায়। এ কারণে একই দিন দুপুর ২টা ৪০ মিনিটে তাঁকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক। করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকাবস্থায়ই তাঁর মৃত্যু হয়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা