Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় এক ইউপি সদস্যের ঘরের মাটি খুঁড়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার 
Sunday April 12, 2020 , 9:05 pm
Print this E-mail this

একই সঙ্গে খাদ্য অধিদপ্তরের সাতটি খালি বস্তা ও সাতটি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড জব্দ

ভোলায় এক ইউপি সদস্যের ঘরের মাটি খুঁড়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় এক ইউপি সদস্যের ঘরের মাটি খুঁড়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জরুরি সেবার জাতীয় হটলাইন (৯৯৯) নম্বরে অভিযোগ পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের মাটি খুঁড়ে সাত বস্তা চাল উদ্ধার করেছে। সেই সঙ্গে চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ছয় বস্তা চাল উদ্ধার করা হয়। ইউপি মেম্বার জুয়েল গা ঢাকা দিয়েছেন। তার বাবা সাবেক মেম্বার নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ। লালমোহন থানার ওসি জানান, ৯৯৯ নম্বর থেকে আসা ফোনে একজন জানান যে, ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। অভিযান চালিয়ে মাটি খুঁড়ে পাঁচ বস্তা ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে খাদ্য অধিদপ্তরের সাতটি খালি বস্তা ও সাতটি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড জব্দ করা হয়েছে। একদিন আগেও ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড মেম্বার মোল্লা ওমর এর বাড়ি থেকে আরও ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা মোল্লা ওমরকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ মোল্লা ওমরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা