Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটে ফের ডাক্তারি পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড 
Tuesday April 7, 2020 , 12:53 pm
Print this E-mail this

মিস ইংল্যান্ড তার জন্মস্থান ভারতে দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য গিয়েছিলেন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটে ফের ডাক্তারি পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মিস ইংল্যান্ড ভাষা মুখার্জি। পেশায় তিনি এক সময় ছিলেন চিকিৎসক। এবার মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে পুরনো পেশায় ফিরলেন তিনি। ইতিমধ্যে ভারত থেকে যুক্তরাজ্যে ফিরে পুরনো কর্মস্থল পিলগ্রিম হাসপাতালে যোগ দিয়েছেন এই তারকা। এর আগে ভারতীয় বংশোদ্ভূত বাঙালি তরুণি ভাষা মুখার্জি ২০১৯ সালের মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চিকিৎসা পেশা ছেড়েছিলেন। সেবছর প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হওয়ার পর মডেলিংয়ে যোগ দেন তিনি। তবে এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটে ফের ডাক্তারি পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্চের শুরুতে মিস ইংল্যান্ড তার জন্মস্থান ভারতে দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য গিয়েছিলেন। সেখানে স্কুলের শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ও প্রতিবন্ধীদের সাহায্যে কাজ করছিলেন তিনি। তবে যুক্তরাজ্যে এরিমধ্যে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সাবেক কর্মস্থল পিলগ্রিম হাসপাতালের সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, যুক্তরাজ্যে কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। ভাষা মুখার্জি পরে পিলগ্রিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার কাজে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানান। উল্লেখ্য, বোস্টনের এ হাসপাতালে  জুনিয়র চিকিৎসক পদে চাকরি করতেন চিকিৎসা বিষয়ে দুটি পৃথক ডিগ্রিধারী ভাষা মুখার্জি। ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে কলকাতায় কাজ করার পর গত বুধবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট হয়ে যুক্তরাজ্যে ফেরেন তিনি। এর আগে কলকাতায় ৮ দিন সেলফ আইসোলেশনে থাকেন তিনি। পরে যুক্তরাজ্যেও সেলফ আইসোলেশনে থাকতে হয় তাকে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১