Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনাভাইরাস : দৌলতদিয়ার যৌনপল্লী লকডাউন 
Sunday March 22, 2020 , 11:53 am
Print this E-mail this

পুলিশের হিসাব অনুযায়ী এই পল্লীতে ১৬০০জনের মতো যৌনকর্মী রয়েছেন

করোনাভাইরাস : দৌলতদিয়ার যৌনপল্লী লকডাউন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় যৌনপল্লীকে শুক্রবার থেকে ২০দিনের জন্য লকডাউন করা হয়েছে।দেশের সবচেয়ে বড় এই যৌনপল্লীতে এই সময়ে খদ্দেররা যাতায়াত করতে পারবে না বলে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিবিসিকে জানিয়েছেন, দৌলতদিয়ায় যৌনপল্লীকে ঘিরে পাঁচটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। শুধু প্রধান গেট খোলা রেখে সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন, যৌনপল্লীর বাসিন্দারা জরুরি প্রয়োজনে পল্লীটির প্রধান গেট দিয়ে পুলিশের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন মিটিয়ে তাকে ফিরতে হবে। মি: রহমান বলেছেন, যেহেতু এই যৌনপল্লীতে দিনে অনেক খদ্দের যাতায়াত করে, সেকারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। আর সেজন্যই লকডাউনের এই সিদ্ধান্ত। পুলিশের হিসাব অনুযায়ী এই পল্লীতে ১৬০০জনের মতো যৌনকর্মী রয়েছেন। তাদের ছেলে মেয়ে এবং পল্লীতে ঘরের মালিক ও দালালসহ আরো ৪০০জনের মতো আছেন।

সূত্র : বিবিসি বাংলা




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং