Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনাভাইরাসের কারণে দেশের সব বার বন্ধ 
Thursday March 19, 2020 , 9:33 pm
Print this E-mail this

সব হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ

করোনাভাইরাসের কারণে দেশের সব বার বন্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের কারণে দেশের সব বার শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সব হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৫৮টি দেশে ২ লাখ ১৮ হাজার মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; মৃতের সংখ্যা ৮৮০০ ছাড়িয়ে গেছে। আর বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জনের এ ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীদের ওপর জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। যারা বিদেশ থেকে আসবেন, তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং