Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোটার আইডি কার্ডে কুকুরের ছবি দেখে হতভম্ব ভারতীয় নাগরিক সুনীল কর্মকার! 
Thursday March 5, 2020 , 2:31 pm
Print this E-mail this

ফরাক্কা ব্লক নির্বাচন কমিশনের কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন সুনীল

ভোটার আইডি কার্ডে কুকুরের ছবি দেখে হতভম্ব ভারতীয় নাগরিক সুনীল কর্মকার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতীয় এক নাগরিকের ভোটার আইডি কার্ডে মানুষের ছবির জায়গায় কুকুরের ছবি ছাপা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথে নতুন ভোটারদের ভোটার আইডি কার্ডে এমন চিত্র দেখা গেছে। মঙ্গলবার ভোটার আইডি কার্ডটি হাতে পেয়ে তাতে তার ছবির জায়গায় কুকুরের ছবিসহ কার্ড হাতে পান রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার (৬০)। নিজের ছবির জায়গায় কুকুরের ছবি ছাপা হওয়ায় অত্যন্ত মর্মাহত হয়ে সুনীল বলেন, ‘ভোটার কার্ডে পশুর ছবি দিয়ে আমাকে অপমান করেছে নির্বাচন কমিশন। আমি ফরাক্কা ব্লক নির্বাচন কমিশনের কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করব।’ ৪০ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার বিনয় চন্দ্র রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এত বড় ভুল কী করে হলো ভেবে পাচ্ছি না। ব্লক ডেভেলপমেন্ট অফিসার রাজর্ষি চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, এপ্রিল মাসে দেওয়া সংশোধনীতে এই ত্রুটি থাকবে না।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার