Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি-কামরুল, সম্পাদক-হাসনাইন 
Monday February 10, 2020 , 8:38 am
Print this E-mail this

ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি-কামরুল, সম্পাদক-হাসনাইন


নিজস্ব প্রতিবেদক : ভোলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের ১৭ তম দ্বি-বার্ষিক সম্মেলন ৮ ফেব্রুয়ারি রাতে সাগর মোহনা চরফ্যাশনের তাড়ুয়া দ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি কামরুল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দ্বি-বার্ষিক প্রতিবেদন উপস্হাপন করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আবুল বাশার। বক্তব্য রাখেন-বোরহানউদ্দিন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম সিরাজুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক এম এ আকরাম, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য মো: নুরুজ্জামান, মেজবাহ উদ্দিন সম্রাট, মো: মাইন উদ্দিন, উজ্জল হাওলাদার, সামছুদ্দিন রকেট, ফয়সাল আহমেদ, শহীদুল ইসলাম হাওলাদার, মো: হাসনাইন, মো: সোলায়মান, সোহাগ হাওলাদার, যোবায়ের সোহেল, এম এইচ মোর্শেদ, কাজী কামরুন নাহার শিলা, মো: শাহজাদা আকন, মো: তায়েফ তালুকদার, ফিরোজ মাহমুদ প্রমুখ।সম্মেলন শেষে ২০২০-২০২১ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হন কামরুল আহসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: হাসনাইন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি এম এ আকরাম, সহ সভাপতি মো: নূরুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক উজ্জল হাওলাদার, অর্থসম্পাদক শহীদুল ইসলাম হাওলাদার, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: শাহজাদা আকন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক কাজী কামরুন নাহার শীলা, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক এ এম এইচ মোর্শেদ, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক যোবায়ের সোহেল, নির্বাহী সদস্য এবিএম সিরাজুল ইসলাম ও মেজবাউদ্দিন সম্রাট। বোরহানউদ্দিন প্রেসক্লাবের ২৪ জন সদস্যের মধ্যে ১৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক