Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ভূমি সেবা ও ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 
Tuesday January 21, 2020 , 6:40 pm
Print this E-mail this

ভোলায় ভূমি সেবা ও ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলায় ভূমি সেবা ও ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২০ তারিখ ভোলা জেলা প্রশাসকের কার্যালয় এ প্রশিক্ষাণ কর্মসূচি শুরু হয়। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিসি মোঃ রায়হানুল ইসলাম। প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনার দুর্নীতি থেকে মুক্তির উপায় হলো ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন বা আধুনিকায়ন। তিনি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য ভূমির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান। বিশেষ অতিথি বলেন, ভূমির ডিজিটালাইজেশন সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি। জনদুর্ভোগ ও হয়রানি বন্ধের মহৎ উদ্দেশ্য নিয়ে ভূমির ডিজিটালাইজেশন কর্মসূচির যাত্রা শুরু। ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড ভূমির ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষে ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) প্রণীত হয়েছে। দেশের সবকয়টি জেলাতে ই-মিউটেশন চালু করা হয়েছে। এছাড়া ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে সারাদেশের ভূমি ব্যবস্থাপনা ও সেবা প্রদান পদ্ধতিকে অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। ভূমি ব্যবস্থাপনার চলমান ডিজিটালাইজেশনের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান। উল্লেখ্য, জেলার সর্বমোট ২১ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!
Image
বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা