Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে অন্তঃসত্ত্বা, হার্টঅ্যাটাকে মারা যান মা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা 
Saturday November 30, 2019 , 11:24 am
Print this E-mail this

ভোলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে অন্তঃসত্ত্বা, হার্টঅ্যাটাকে মারা যান মা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের পেট উঁচু দেখে টিউমার সন্দেহে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন মা। চিকিৎসক আল্ট্রাসনোগ্রামের পরামর্শ দেন। আল্ট্রাসনোগ্রামের পর দেখা যায় কিশোরীটি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ খবর শুনেই হার্টঅ্যাটাক হয়ে মারা যান মা। গত বুধবার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরের দিন গতকাল বৃহস্পতিবার কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় দু’জনকে আসামি করা হয়। মামলায় বলা হয়, কয়েক মাস আগে এলাকায় ট্রাক্টরে ইট আনা-নেওয়ার কাজ করত দুলাল। স্কুলে যাওয়ার পথে কিশোরীটির ওপর তার নজর পড়ে। পরে টাকার বিনিময়ে এলাকার এক নারীর সহযোগিতায় ওই কিশোরীকে নেশার ট্যাবলেট খাইয়ে ধর্ষণ করে দুলাল। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাইমেনুল ইসলাম বলেন, মামলার পরে ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আদালতে নিয়ে গেলে বিচারকের সামনে জবানবন্দি দিয়েছে। অভিযান চালিয়ে প্রধান আসামি দুলালকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। দুই নম্বর আসামিকেও আটকের চেষ্টা চলছে। দুলালের বাড়ি লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে। বোরহাউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক বলেন, দুলাল এখনো থানা হেফাজতে রয়েছে। কাল শনিবার তাকে আদালতে পাঠানো হবে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক