Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক! 
Saturday November 16, 2019 , 12:23 pm
Print this E-mail this

পটুয়াখালীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী জেলার গলা‌চিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। সোহাগ কলেজ পাড়া এলাকার বাসিন্দা মৃত্যু মো: সোহরাব হোসেনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৮টায় কলেজ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় ব‌লে ওসি আকতার মো‌র্শেদ নিশ্চিত ক‌রে‌ছেন। এ ব্যাপারে মাদক আইনে তার বিরু‌দ্ধে মামলার প্রস্তুতি চল‌ছে ব‌লেও জানান তি‌নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ গলাচিপা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো: ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবাসহ তানভীর আহমেদ সোহাগকে আটক করা হয়। তার বিরু‌দ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা র‌য়ে‌ছে ব‌লেও ওসি জানান।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক