Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার পাথরঘাটা বোরকা পরা অবস্থায় মসজিদের এক ইমাম আটক 
Monday September 30, 2019 , 10:54 am
Print this E-mail this

বরগুনার পাথরঘাটা বোরকা পরা অবস্থায় মসজিদের এক ইমাম আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার পাথরঘাটা বোরকা পরা অবস্থায় আতাউর রহমান নামের মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাত ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের হাসপাতাল সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক আতাউর রহমান উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের এলাকার লুৎফুর রহমানের ছেলে ও পাথরঘাটা কলেজ মসজিদের ইমাম। স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে পশু হাসপাতালের সামনের ব্রাঞ্চ রোডে একজন বোরকা পরা মানুষকে ঘোরাঘুরি করতে দেখলে সন্দেহ হলে তার গতিবিধি লক্ষ্য করে। পরবর্তীতে তিনি কোথায় কার কাছে যাবেন জানতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই সড়কের বাসিন্দা মো: সুমন মিয়া তাকে হাতেনাতে ধরে ফেলে। সুমন মিয়া জানান, তাকে আটক করার পর তিনি নিজেকে কলেজ মসজিদের ইমাম পরিচয় দেন। তখন স্থানীয় কাউন্সিলর রোকনুজ্জামান রুকুকে খবর দিলে সে পুলিশ খবর দিয়ে থানায় সোপর্দ করে। এ বিষয়ে কাউন্সিলর রোকনুজ্জামান রুকু জানান, রাত ১১টার দিকে স্থানীয়রা কলেজ মসজিদের ইমাম আতাউর রহমানকে বোরকা পরা অবস্থায় আটক করে। তখন তিনি জানান, আমি শয়তানের প্ররোচণায় বোরকা পরেছিলাম। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। বরগুনা জেলা ইমাম সমিতির সভাপতি ও পাথরঘাটা সাবরেজিস্ট্রি মসজিদের ইমাম আবদুল জলিল জানান, বোরকা পরা অবস্থায় কলেজ মসজিদের ইমাম আতাউর রহমানকে আটকের খবর শুনেছি। ওই ইমাম যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কেননা তিনি আলেম-ওলামাদের সম্মান নষ্ট করেছেন। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন জানান, বোরকা পরা অবস্থায় এক ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি পাথরঘাটা কলেজ মসজিদের ইমাম ও তাবলীগী মার্কাজ মাদ্রাসার সহকারী শিক্ষক বলেও জানা গেছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা