Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৭, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে ৪জন আটক 
Wednesday September 11, 2019 , 8:47 pm
Print this E-mail this

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে ৪জন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বামী-স্ত্রী পরিচয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে শহরের টাউন কালিকাপুরের মালয়েশিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া আবাসিক হোটেলের ম্যানেজার আমির হোসেন বলেন, আধাঘণ্টা আগে দুই মেয়ে ও দুই ছেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আমাদের হোটেলের ২০৩ ও ২০৬ নাম্বার কক্ষ ভাড়া নেন। তারা জানান, রাজশাহী থেকে আসছেন, কুয়াকাটা ভ্রমণে যাবেন। আমরা খাতায় সে মোতাবেক এন্ট্রি করেছি। এই ছেলে দুটি প্রায়ই মেয়ে নিয়ে আসতো বলেও তিনি জানান। এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমি বাইরে আছি। আটকদের মধ্যে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী রয়েছে বলে শুনেছি। থানায় ফিরে আটকদের বিরুদ্ধে ব্যবস্থ নেয়া হবে।




Archives

Image
বরিশাল জেলা পরিষদের ১০ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দিচ্ছে না ন্যাশনাল ব্যাংক
Image
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
Image
বরগুনার সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার
Image
প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপানে মৃত্যু
Image
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু