Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডেঙ্গু রোধে বরিশালে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত 
Friday August 23, 2019 , 1:18 pm
Print this E-mail this

ডেঙ্গু রোধে বরিশালে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু রোধে বরিশাল নগরে প্রথমবারের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর অধীনে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়। সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, প্রথমবারের মতো এ অভিযানে নগরের ব্যাপ্টিস্ট মিশন এলাকায় একটি বসতবাড়ি, নগরের নবগ্রাম রোড এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। এসব বসতবাড়ির আঙিনায় ও নির্মাণাধীন ভবনে অনেক দিনের জমে থাকা পানির উৎস পাওয়া গেছে, যা ডেঙ্গু রোগবাহী এডিস মশার প্রজননক্ষেত্র। তাই বসতবাড়ি, নির্মাণাধীন দু’টি ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সৈয়দ এনামুল হক।




Archives

Image
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ : বাস পুকুরে, আহত ১৫
Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন