Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ৮ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার ৯২০ টাকাসহ দশম শ্রেণির ২ ছাত্রী আটক! 
Thursday August 8, 2019 , 7:26 pm
Print this E-mail this

ভোলায় ৮ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার ৯২০ টাকাসহ দশম শ্রেণির ২ ছাত্রী আটক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার দৌলতখান উপজেলায় আট পিস ইয়াবা ও নগদ ১০ হাজার ৯২০ টাকাসহ উম্মে হাবিবা ও আইরিন ইসলাম নামে দশম শ্রেণির দুইজন স্কুলছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত উম্মে হাবিবা উপজেলার চরখলিফা ইউনিয়নের আলাউদ্দিনের মেয়ে ও দলিল খাঁ হাট খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং একই ইউনিয়নের আব্দুল হাইয়ের মেয়ে আইরিন। সে দৌলতখান গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার দৌলতখান বাজারের উত্তর মাথায় মাদক বিক্রির সময় তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতখান থানায় মামলা হয়েছে। সোর্সদের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব থেকেই আটককৃতদের বিরুদ্ধ মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল। সোর্সদের তথ্যমতে বুধবার দুপুরে দৌলতখান বাজারের উত্তর মাথায় মাদক বিক্রির সময় তাদের আটক করে পুলিশ। দীর্ঘদিন যাবৎ তারা এ কারবার করে আসছে এবং স্কুল-কলেজের ছেলে-মেয়েদের মাদকে আসক্ত করে আসছে। এ ঘটনায় জেলায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এ কারবারের সঙ্গে তাদের বাবা-মা জড়িত। বাবা-মায়ের হাত ধরেই তারা এ পথে এসেছে। আবার কেউ বলছেন, উগ্র ও বিলাসী জীবনযাপনের জন্য তারা স্কুলজীবন থেকেই এ পথ বেছে নিয়েছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক