Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিশ্ব পরিবেশ দিবস’২০১৯ উপলক্ষে বরিশালে পরিবেশ উৎসব ও মেলা 
Monday June 17, 2019 , 8:45 pm
Print this E-mail this

বিশ্ব পরিবেশ দিবস’২০১৯ উপলক্ষে বরিশালে পরিবেশ উৎসব ও মেলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্ব পরিবেশ দিবস’২০১৯ উদযাপন উপলক্ষে সম্মিলিত পরিবেশ দিবস উদযাপন পর্ষদ বরিশাল আগামী ১৮ ও ১৯ জুন অশ্বিনী কুমার হলে আয়োজন করেছে পরিবেশ উৎসব ও মেলা। পর্ষদ’র আহবায়ক শুভংকর চক্রবর্তী জানান ১৮ জুন সকাল ১০ টায় দুইদিন ব্যাপি উৎসব ও মেলার শুভ উদ্বোধন করবেন ,বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-মোঃ আবদুল হালিম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ, বরিশাল। দুইদিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন সকাল ১০ টায় উদ্বোধন ও আলোচনা সভা, বিকেল ৪টায় সংলাপ ও ডকুমেন্টারী প্রদর্শন ও সন্ধা ৬টা ৩০ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ দিনব্যাপী স্টল প্রদর্শন ও ২য় দিন বিকেল ৪ টায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ