Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসুস্থ মাদক সেবীদের চিকিৎসা করে পুনর্বাসন করা হবে – ডি আই জি শফিকুল ইসলাম 
Tuesday October 3, 2017 , 7:06 pm
Print this E-mail this

মাদকাসক্তদের ফিরিয়ে আনতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে

অসুস্থ মাদক সেবীদের চিকিৎসা করে পুনর্বাসন করা হবে – ডি আই জি শফিকুল ইসলাম


স্টাফ রিপোর্টার : বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম) বলেছেন, দেশে মাদকতা দিন দিন বেড়েই যাচ্ছে।মাদকাসক্তদের ফিরিয়ে আনতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে।যারা মাদক ব্যবসা করে তারা সহজে এ পেশা থেকে ফিরে আসতে পারে না।এ ব্যবসার যেমন কাঁচা পয়সা আছে,অন্য কোন ব্যবসায় তা নেই।যারা মাদক সেবনে অসুস্থ হয়ে পড়েছে, তাদের চিকিৎসা করে পুনর্বাসন করা হবে।বরিশাল জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিট পুলিশিং কার্যক্রম ও তথ্য অভিযোগ বক্স উদ্বোধন এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি (ডিআইজি) এ কথাগুলো বলেন।জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম)এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,পৌর মেয়র মো. হারিছুর রহমান,জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন,গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী,উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন।বক্তব্য রাখেন,বরিশাল পুলিশ সুপার অফিসের এএসপি হুমায়ন করিব,গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম,ইন্সপেক্টর (তদন্ত) মো. আফজাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রাঢ়ী প্রমূখ।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার