Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ আটক ২ 
Sunday April 7, 2019 , 8:19 pm
Print this E-mail this

ভোলায় বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ মাইনুদ্দিন (৫৫) ও মজিবুর রহমান (৪৮) নামে দুইজনকে আটক করেছে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩৭২টি বিয়ার ক্যান ও ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। রোববার দুপুরে শহরের নতুন বাজার এলাকার ভোলা ক্লাব থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ভোলা সদর উপজেলার বাসিন্দা। বরিশাল র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি ইফতিখার জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্লাবে অভিযান চালিয়ে ওই ক্লাবের কর্মচারী মাইউদ্দিন ও তার সহযোগী মজিবুর রহমানকে ৩৭২টি বিয়ার ক্যান ও ১৭ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।




Archives
Image
ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনচার অভিযোগ, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
Image
বরিশালে নির্যাতন করে ১৭ বছরের কিশোরীকে বৃদ্ধের সাথে জোরপূর্বক বিয়ে!
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!
Image
বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ