Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১০, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 
Tuesday October 6, 2026 , 5:21 pm
Print this E-mail this

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বুখাইনগর বাজার এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল। সোমবার (৫ অক্টোবর) বিকেলে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু। গ্রেফতারকৃত হল-চরমোনাই এলাকার দুলাল চন্দ্র বেপারীর ছেলে শুভংকর বেপারী (২৯)। এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুখাইনগর বাজারস্থ মামুন ভ্যারাইটি স্টোরের সামনে এসআরবির একটি দল অভিযান চালান। এসময়  ৮ কেজি গাঁজাসহ শুভংকর বেপারীকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
ভেজাল পণ্যে লাগানো হতো বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক, মালিকের ২ বছরের জেল
Image
বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন