Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ 
Sunday September 27, 2026 , 2:31 pm
Print this E-mail this

ট্রাফিকের জ্যাম ছাড়াতে পুলিশের পাশাপাশি কাজ করে আসছেন নি:স্বার্থভাবে

বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর চকের পুল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল সিকদার। এ নগরীতে তাকে প্রায় সকলেই চেনে ট্রাফিক পাগল বাবুল হিসেবে। গলায় বাঁশি ঝুলিয়ে কখনো রোদ, কখনো বৃষ্টি—সবকিছু উপেক্ষা করে গত কয়েক যুগ ধরে চকের পুলের ট্রাফিকের জ্যাম ছাড়াতে পুলিশের পাশাপাশি কাজ করে আসছেন নি:স্বার্থভাবে। ৬০বছর বয়সী বাবুল সিকদার চকের পুলের পাশে জেলখালের জমিতে টং চায়ের একটি দোকান দিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন। কঠোর পরিশ্রম ও সততাই তার জীবনের সম্বল। হঠাৎ তার দোকানে গত ২৩ সেপ্টেম্বর চা খেতে গিয়ে দোকানের মালামালবিহীন অবস্থা দেখে মন খারাপ হয় নগরীর মানবিক সরকারী কর্মকর্তা সাজ্জাদ পারভেজের। তিনি সমাজ সেবা অধিদপ্তর, বরিশালের আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ হিসেবে কর্মরত। একে তো মাসের শেষ অন্যদিকে সরকারীভাবেও সহসাই মিলবে না কোন সাহায্য। তাই ট্রাফিক পাগল বাবুলের দোকানে কিছু মালামাল কিনে দিতে মানবিক সমাজসেবা কর্মকর্তা ব্যাবহার করেন তার বন্ধুদের সমন্বয়ে পরিচালিত সংগঠন ইভেন্ট ৮৪-কে।সেখান থেকে বাবুল সিকদারের দোকানটি মোটামুটিভাবে সাজাতে প্রয়োজনীয় মালামাল কিনে দেন তিনি যাতে বাবুল স্বাচ্ছন্দ্যে তার ব্যবসা করতে পারেন। সাজ্জাদ পারভেজের এই উদ্যোগে খুশী চা দোকানী বাবুল সিকদার। তিনি জানালেন সাজ্জাদ সাহেবের মত যদি সমাজের বিওবানরা কিংবা সরকার তার সহায়তায় এগিয়ে আসেন তাহলে তিনি দোকানটির মেরামত করে সুন্দর করে ব্যবসা পরিচালনা করতে পারবেন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ