Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সরকারি জমি পুনরুদ্ধারের ঘোষণা গৃহায়ন প্রতিমন্ত্রীর 
Tuesday September 15, 2026 , 5:37 pm
Print this E-mail this

আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিতকরণ

বরিশালের সরকারি জমি পুনরুদ্ধারের ঘোষণা গৃহায়ন প্রতিমন্ত্রীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন তিন দিনের সফরে বরিশালে এসেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১২ মিনিটে সড়কপথে বরিশাল সার্কিট হাউজে পৌঁছান তিনি। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান এবং বরিশাল নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার। সফরের অংশ হিসেবে বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের রূপাতলী হাউজিং এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে অবৈধভাবে দখল কিংবা বিতরণ করা সরকারি জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হবে। সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, “ফ্যাসিবাদী সরকার সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছেছিল। তাদের সঙ্গে বিএনপির তুলনা করার কোনো মানেই হয় না।” বরিশালে সরকারি সম্পত্তি দখলের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বিএনপির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি সরকারি সম্পত্তি দখল করেছেন—এমন তথ্য তার জানা নেই। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও জানান তিনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন এলাকায় আবাসিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করছে। বরিশালেও নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন বিভিন্ন জমি বিভিন্নভাবে বরাদ্দ বা বিতরণ করা হয়েছিল। এসব জমির বরাদ্দ ও দখলের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। অনিয়ম বা অবৈধতার প্রমাণ পাওয়া গেলে জমি পুনরুদ্ধার করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
রূপাতলী এলাকার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার বাবা নুরুল ইসলাম মনজুর এই এলাকায় তার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। পূর্ববর্তী সরকারের সময়ে ওই ভূমি দখল করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের চরিত্রই ছিল ভূমি দখল ও অনিয়মের মাধ্যমে সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণ করা।” বরিশালে তিন দিনের সফরে প্রতিমন্ত্রী বিভিন্ন সরকারি কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে ছিলেন-বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড