Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম 
Saturday September 19, 2026 , 3:29 pm
Print this E-mail this

অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে

বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিমানবন্দর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. রফিকুল ইসলাম। নতুন দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিমানবন্দর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধপ্রবণতা কমাতে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত আইনগত সহায়তা প্রদান এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে বিমানবন্দর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন-এমন প্রত্যাশা স্থানীয়দের।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম