Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তাঁর মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন 
Thursday September 17, 2026 , 7:47 pm
Print this E-mail this

সাংবাদিক পক্ষ ও মালিক পক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো : জহির উদ্দিন স্বপন

‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তাঁর মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন


CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উত্তর মল্লিক রোডস্থ পুলক চ্যাটার্জীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন বলেছেন, পুলকের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক ও পরিচয়। আমি খুবই মর্মাহত ও বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তথ্য মন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিক পেশা নিয়ে একটু ভিতরে ঢুকতে হয়েছে। সাংবাদিক পক্ষ ও মালিক পক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো। মালিক পক্ষের সাথে কথা বলেছি, সম্পাদক ও সাংবাদিকদের সাথে কথা বলেছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি। তিনি জানান, আমাদের কাজটার সাথে এই মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই পেশা নিজেকে মর্যাদাবান করে। অন্যান্য পেশাতে নিজের ব্যক্তিগত স্বার্থই শুধু থাকে। কিন্তু সাংবাদিকতা পেশায় যারা জড়িত তারা বেতনের নিশ্চয়তা চায়, মর্যাদা চায়। আমি যদি সব কাজ কওে আসতে পারতাম, তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতে কাউকে পড়তে হতো না। আমি নীতিগতভাবে তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরি করে এসেছি। এ সময় তিনি আরও বলেন, পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না। শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করলেই হবে না, এটি ক্ষুদ্র অনাকাঙিক্ষত দুর্ঘটনা নয়, এটির শিকর অনেক দূরে। আমাদের প্রধানমন্ত্রী গণমাধ্যমের ব্যাপারে অনেক সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটাকে দেখিয়ে দিয়ে গেছে। জহির উদ্দিন স্বপন পুলক চ্যাটার্জীর স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও কন্যা প্রকৃতি চ্যাটার্জীর সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজ খবর নেন। এ সময় জহির উদ্দিন স্বপনের সাথে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী
Image
‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তাঁর মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
Image
নিখোঁজের একদিন পর বরগুনায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার