Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 
Monday September 14, 2026 , 9:03 pm
Print this E-mail this

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই

বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সবুজ ও পরিবেশবান্ধব পৃথিবী গড়ার প্রত্যয়ে বরিশালে পূবালী ব্যাংক পিএলসি রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বচর দপদপিয়া আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি রুপাতলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন বখতিয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন-পূবালী ব্যাংক রুপাতলী শাখার অফিসার মোহাম্মদ নূর ইসলাম, দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, পূর্ব দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রায়হান উদ্দিন, পূর্বচর দপদপিয়া আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জলিলুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে অতিথিবৃন্দরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
‎বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Image
বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন