Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৯, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত 
Friday September 4, 2026 , 6:07 pm
Print this E-mail this

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শুরু হওয়া এ সভা বিকেল ৫টা পর্যন্ত চলে। সভায় সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোসা. আছিয়া আক্তার। সংস্থার মূল প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব আলমগীর গনি। স্বাগত বক্তব্য রাখেন, নীতিনির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। সভায় জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন-নীতিনির্ধারণী পরিষদের সভাপতি জামাল হোসেন, সংস্থার নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা, নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স, সহ-সভাপতি খায়রুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, শিহাব উদ্দিন টিপু ও অ্যাডভোকেট মঞ্জুরুল হক। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, আঃ মজিদ, আরিফুল আলম টিটো, ঢাকা জেলা সভাপতি মহসীন উদ্দিন, পিরোজপুর জেলা সভাপতি হাসান মামুন, ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, পটুয়াখালী জেলা সভাপতি ফিরোজ আহমেদসহ দেশের ৬৪ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।




Archives

Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি
Image
‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ
Image
শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, আহত ২৬
Image
নারী থেকে পুরুষ হবার স্বপ্নে স্তন অপারেশন, বরিশালের যুবতীর মৃত্যু!
Image
বরগুনার তালতলীতে লোহার সেতুটি ভেঙে খালে