Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ৪, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি 
Thursday September 3, 2026 , 7:21 pm
Print this E-mail this

কোনো প্রকারের অর্থনৈতিক লেনদেন ও তদবির ছাড়া চাকরি পাওয়ায় মহাখুশি

তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চতুর্থ শ্রেণি পদে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৭ জন তদবির ও ঘুষ ছাড়াই চাকরি পেয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার নিয়োগপ্রাপ্তদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এ তথ্য জানান। নবনিযুক্ত কর্মচারীরাও তদবির ও অর্থ লেনদেন ছাড়া চাকরি পেয়েছেন বলে জানান। জানা গেছে, গত বছর ২৩ অক্টোবর ২০তম গ্রেডের ৮২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসকের দপ্তর। ৩০ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহন করা হয়। নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৫৭ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। জুলহাস হোসেন, হাসি আক্তার, মোহাম্মদ বুলবুল ইসলামসহ একাধিক নিয়োগপ্রাপ্ত জানান, বিগত দিনে ৫ থেকে সাত বার মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও চাকরি পাননি। এবার কোনো প্রকারের অর্থনৈতিক লেনদেন ও তদবির ছাড়া চাকরি পাওয়ায় মহাখুশি তারা। কর্মজীবনে সততার সঙ্গে তারা মানুষের সেবা করতে চান। জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার বলেন, কোনো প্রকার তদবির ও অর্থনৈতিক লেনদেন ছাড়া যে চাকরি পাওয়া যায় সদ্য যোগদানকারীরাই তার বড় প্রমাণ। বিভাগীয় কমিশনার জানান, কোনো প্রকার চাপের কাছে তিনি নত স্বীকার করেননি। তিনি যোগদান করার পর বরিশালসহ বিভাগের বিভিন্ন জেলায় শতাধিক নিয়োগ দিয়েছেন। কেউ যদি প্রমাণ করতে পারেন টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে; তবে চাকরি ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থান যে কারণে হয়েছে তার সুফল পেয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্তরা।




Archives

Image
ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শেবাচিম, কমেছে সিন্ডিকেট : বেড়েছে সেবার পরিধি
Image
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য
Image
তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি
Image
বরিশালসহ ৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিদের আইনি নোটিস
Image
বরিশালে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১৭