Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
Saturday August 22, 2026 , 6:21 pm
Print this E-mail this

তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর

বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শুক্রবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানির একটি টহল দল। নগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মনির হোসেনের হাতে থাকা নীল রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা। র‌্যাব-৮ জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮ বরিশালের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।




Archives

Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু