Current Bangladesh Time
রবিবার আগস্ট ২৩, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন 
Saturday August 22, 2026 , 3:17 pm
Print this E-mail this

মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(১) ও ৩বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ প্রদান ও দায়িত্ব অর্পণ করেছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে এই নিয়োগ প্রদান করায় জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।




Archives

Image
প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ
Image
ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক
Image
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান
Image
নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল
Image
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন