Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান 
Saturday August 8, 2026 , 5:01 pm
Print this E-mail this

আমরা সবাই মিলে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো, নগরীর যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে

সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সাংবাদিকদের সহযোগীতা পেলে এ শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব। আপনাদের সহযোগীতায় এই নগরকেও সুশৃংখল করা হবে। এই শহরকে আমি আগে থেকেই চিনি। এ শহরের অপরাধ, অপরাধী ও সমস্যা সম্পর্কে আমার পূর্ব থেকেই একটি ধারণা রয়েছে। শনিবার (৮ আগষ্ট) মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ৬ আগষ্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন এক সময়ের এই মেট্রোর উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। ২০২৫ সালে তিনি ডিআইজি হিসেবে পদন্নতি পান। সম্প্রতি তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন হন। বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় শতাধীক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকরা বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার সীমাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও তীব্র যানজট নিয়ে কথা বলেন। তারা সেবাকে সহজ করতে থানা সংখ্যা বৃদ্ধির ব্যাপারেও পরামর্শ দেন। সভার সভাপতি হিসেবে নবাগত পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের সহযোগীতা থাকলে একটি সমাজ বা দেশকে সুন্দর ও সুশৃংখল করা সম্ভব। বরিশাল নগরীকে আমরা সবাই মিলে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো। একই সাথে নগরীর যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন-উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল হান্নান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: সরফুদ্দিন ও উপ পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ উধৃতন কর্মকর্তাবৃন্দ।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড