Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মাদক প্রতিরোধে প্রীতি ফুটবল ম্যাচ 
Saturday July 18, 2026 , 6:37 pm
Print this E-mail this

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভ্যান শ্রমিক ইউনিয়নের রাসেল

পিরোজপুরের কাউখালীতে মাদক প্রতিরোধে প্রীতি ফুটবল ম্যাচ


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে মাদক প্রতিরোধে ১নং সয়না-রগুনাথপুর ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে হোগলা-বেতকা হাইস্কুল মাঠে শুক্রবার বিকালে ভ্যান শ্রমিক ইউনিয়ন বনাম অটো শ্রমিক ইউনিয়নের মধ্যে খেলায় ১-০ গোলে ভ্যান শ্রমিক ইউনিয়ন জয় লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভ্যান শ্রমিক ইউনিয়নের রাসেল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক এইচ, এম দ্বীন মোহাম্মদ, বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সমাজ সেবক ওসমান গনি, উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমাউন কবির সিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও খেলার আয়োজক কমিটির আহবায়ক মো: মিন্টু।




Archives

Image
উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল
Image
ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শেবাচিম, কমেছে সিন্ডিকেট : বেড়েছে সেবার পরিধি
Image
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য
Image
তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি
Image
বরিশালসহ ৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিদের আইনি নোটিস