Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১৭, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ 
Sunday June 21, 2026 , 8:17 pm
Print this E-mail this

কালিজিরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বরিশালে নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে অটোরিকশাচালক নাজমুল ইসলাম মোল্লা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার (জুন ২১) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে নিহত নাজমুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তাঁর বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

পরে নাজমুলের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন পরিশ্রমী অটোরিকশাচালককে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ধরণের হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতসহ মুল খুনিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গত শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাজমুল ইসলাম মোল্লা। পরদিন তাঁর পরিবার বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সোমবার নগরীর কালিজিরা এলাকায় কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অটোরিকশাচালক ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা