Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৮, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সমাজসেবক সাজ্জাদ পারভেজের নতুন কর্মস্থলে পদায়ন 
Wednesday June 10, 2026 , 6:51 pm
Print this E-mail this

সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তার অবদান প্রশংসিত

বরিশালে সমাজসেবক সাজ্জাদ পারভেজের নতুন কর্মস্থলে পদায়ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে সাজ্জাদ পারভেজকে। বুধবার (জুন ৯) সমাজসেবা অধিদপ্তরের এক সূত্রে এ খবর জানা যায়। পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত বরিশাল জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তার অবদান সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষভাবে প্রশংসিত। সমাজসেবার অফিসে সহযোগিতা চাইতে গিয়ে তার কাছ থেকে ফিরে এসেছেন এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। কখনো নানান কারণে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করতে ব্যর্থ হয়ে নিজ পকেট থেকেও অর্থ দিয়ে তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সাজ্জাদ পারভেজ সুনামের সাথে দীর্ঘদিন বরিশাল জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশালে অধ্যক্ষ হিসেবে পদায়ন লাভ করেন। এই পদায়নের কথা শুনে বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা