Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই 
Saturday May 23, 2026 , 9:11 pm
Print this E-mail this

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ছিলেন

সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন। শনিবার (মে ২৩) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে আইনাঙ্গনসহ রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলায়।




Archives

Image
বরিশাল শেবাচিমে শিশুর মরদেহ আটকে টাকা দাবির অভিযোগ
Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু